শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

 কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আজিজুর রহমান আকন্দ সোহাগ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ-হোসেনপুর মহাসড়কের দরিয়াবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আজিজুর রহমান আকন্দ সোহাগ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি চরকাওনা জনকল্যাণ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ পরিবার নিয়ে কিশোরগঞ্জ জেলা সদরে বসবাস করতেন। মঙ্গলবার দুপুরে তিনি মোটরসাইকেল যোগে হোসেনপুর যাচ্ছিলেন। এ সময় দরিয়াবাজ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল শামীম জানান, সড়ক দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। একজনের অবস্থা মুমূর্ষু হওয়ায় উনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। কিন্তু নিহতের খবর জানা নেই।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com