বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে বাবার মামলা

মাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে বাবার মামলা

শরীয়তপুর সংবাদদাতা

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বাবা। গতকাল বুধবার (২১ জুন) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নের কুশিয়া গ্রামে মা নারগিস বেগমকে কুপিয়ে হত্যা করেন ছেলে মেহেদী হাসান জাহিদ মাঝি (২৫)।

জানা যায়, এ ঘটনার পর স্থানীয় জনতা মেহেদী হাসান জাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছেলের হাতে মা খুনের ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ জাহিদকে থানায় নিয়ে নিয়ে যায়।

স্ত্রী নারগিস বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ এনে নড়িয়া থানায় মামলা করেছেন নিহত নারগিসের স্বামী ও মেহেদী হাসান জাহিদ মাঝির বাবা সেলিম মাঝি। মামলায় শুধুমাত্র মেহেদী হাসান জাহিদ মাঝিকে আসামি করা হয়েছে।

নিহত নার্গিস বেগমের স্বামী সেলিম মাঝি বলেন, আমার দেখা আমার স্ত্রী একজন শ্রেষ্ঠ নারী ছিলেন। সব সময় পর্দা করতেন। ইসলামের পথে চলতেন। এভাবে স্ত্রীকে হারাবো ভাবতে পারিনি। গতকাল রাতেই জাহিদের নামে মামলা করেছি। আমি আর কিছু বলতে পারবো না, যা জানার থানায় গিয়ে জানেন।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ছেলের হাতে মা খুনের ঘটনায় ছেলেটির বাবা সেলিম মাঝি বাদী হয়ে মামলা করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ছেলে মেহেদী হাসান জাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। মরেদহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের বিষয়টি গভীরভাবে আমরা তদন্ত করছি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com