মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
যেভাবে আপনারা চুপচাপ ছিলেন সেভাবে থাকেন : সাদিক

যেভাবে আপনারা চুপচাপ ছিলেন সেভাবে থাকেন : সাদিক

বরিশাল সংবাদদাতা

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা আমার পরিবার। আজকে আমি প্রায় তিন মাস পরে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। সবার মনে যে আনন্দ বিরাজ করছে তার থেকে ডাবল আনন্দ আমার মনে, এটা তো আপনারা বুঝতে পারছেন।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে সেরনিয়াবাত ভবনে তিনি এসব কথা বলেন। সাদিক আব্দুল্লাহ দলীয়  মনোনয়ন চাইতে ঢাকা যাওয়ার ৮২ দিন পর বরিশাল ফিরলেন। যদিও ততদিনে নগরীর নতুন মেয়র নির্বাচন শেষ হয়েছে।

সাদিক আব্দুল্লাহ বলেন, যেভাবে আপনারা ছিলেন সেভাবে চুপচাপ থাকেন। আমরা রাজনীতি করি, প্রতিহিংসা নয়। ওয়াদা করেছি বরিশালবাসীকে শান্তিতে রাখবো। আমরা যেন সেই ওয়াদা রাখতে পারি।

তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ আমার সঙ্গে এসেছেন। এটিই আমার জীবনের পরম পাওয়া। তিনি আগামীকাল অনুষ্ঠানে থাকবেন।

এর আগে বিকেল ৪টার দিকে সড়ক পথে নগরীর গড়িয়ার পাড় এলাকায় এসে পৌঁছান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সেখান থেকে তার অনুসারী নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে যান।

সাদিক আব্দুল্লাহর নিজস্ব ফেসবুক পেইজ থেকে করা লাইভে দেখা যায়, নগরীর উপকণ্ঠ গড়িয়ার পাড়ে শতাধিক মোটরসাইকেল তাকে বরণ করে নেয়। এ সময়ে তার গাড়িকে লক্ষ্য কের নেতাকর্মীদের ফুল ছুড়তে দেখা গেছে। গড়িয়ার পাড়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে না নামলেও তিনি গাড়ির গ্লাস খুলে কথা বলেন। পরবর্তীতে শোডাউনসহ কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে পৌঁছান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন এবং উড়ন্ত চুমু উপহার দেন। এ সময় নেতাকর্মীদের শ্লোগান দিতে দেখা যায়- সাদিক ভাই আসছে, কী আনন্দ লাগছে।

প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গত ১ এপ্রিল সপরিবারে লঞ্চযোগে ঢাকা যান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সেখান থেকে তিনি ভারতের আজমির শরিফ হয়ে আবার ঢাকায় ফিরে সেখানেই অবস্থান করেন। দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তিনি ঢাকায় অবস্থান করেছেন বলে জানান সাদিক আব্দুল্লাহ। এ কারণে তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতেও বরিশালে আসেননি। গত সোমবার (১৯ জুন) ভার্চুয়াল এক মিটিংয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য তিনি বরিশালে আসার কথা জানান।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com