শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ছোট ভাইকে ফাঁসাতে গিয়ে শেষ রক্ষা হলো না বড় ভাইয়ের!

ছোট ভাইকে ফাঁসাতে গিয়ে শেষ রক্ষা হলো না বড় ভাইয়ের!

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকার কলাপাটুয়া গ্রামের মৃত ইব্রাহীম খলিলের ছেলে ইমরান হোসেন (৩০) গরু-মহিষের মাংসের ব্যবসা করেন। তার ব্যবসা প্রতিষ্ঠান ভালই চলছিল। পুরো উপজেলার নামকরা সব হোটেল মালিকরা তার কাছ থেকেই মাংস ক্রয় করে তাদের হোটেল চালাতেন।

তার ব্যবসা দেখে তার ছোট ভাই ইকবাল হোসেন (২৭) একই ব্যবসা শুরু করে। কিন্তু বছর না ঘুরতেই ইমরানের চেয়ে বেশি ক্রেতাকে ইকবাল তার দোকানমূখী করতে সক্ষম হয়। আর এটাই ইকবালের জন্য কাল হয়। শুরু হয় ছোট ভাই ইকবালের সাথে বড় ভাই ইমরানের ব্যবসায়িক দন্ধ। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, ২৬ জুন রাতে ওই ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের মো. বাতেন মিয়ার ছেলে আসিফ মিয়া (২৪) থানা পুলিশকে জানায় কলাপাটুয়া গ্রামে ইকবাল হোসেনের বাড়িতে বিয়ার ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন ও এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে অভিযান চালায় এবং ইকবালের লাকড়ী রাখার ঘর থেকে ১০ পিস বিদেশী বিয়ার উদ্ধার করে।

পরে সেই সূত্রে লাকড়ী ঘরের মালিককে আটক করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল তার ভাইয়ের সাথে ব্যবসায়িক দন্ধের কথা উল্লেখ করে এবং এই বিয়ার তারই সাজানো নাটক। এ কথা বলার সাথে সাথে ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেওয়া আসিফ দৌড়ে পালিয়ে যায়। পরে জানা যায় আসিফ ইমরানের মাংসের দোকানের কর্মচারী। এ সময় পুলিশ কৌশলে ইমরানকে খবর দিয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সে তার ছোট ভাইকে ফাঁসানোর বিষয়টি স্বীকার করেন।

পরে এ ঘটনায় কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক বাদী হয়ে প্রকৃত অপরাধী ইমরান হোসেনকে প্রধান করে ৩ জনের নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ২৪(ক)/৪০/৪১ ধারায় থানায় একটি মামলা (নং ১০) দায়ের করেন। ইকবাল হোসেন জানান, বড় ভাই ইমরান এর আগেও তাকে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে। সেই মামলায় তাকে ২২ দিন কারাবাস করতে হয়েছে বলেও জানান তিনি। ওই মামলার বাদী কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে ১০ পিস ইয়াবা দিয়ে ইকবালকে আদালতে চালান করা হয়েছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, প্রাথমিকভাবে ইমরানে তার ছোট ভাইয়ের সাথে ব্যবসায়িক দন্ধের বিষয়টির সত্যতা মিলেছে। এছাড়া ১০ পিস বিদেশী বিয়ার দিয়ে ইকবালকে ফাঁসানো বিষয়টিও সে স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। ইমরানকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলে প্রেরণ করা হয়েছে। মামালার বাকী আসামীদের আটকের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com