শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কিশোরগঞ্জ কেন্দ্রীয় যুবদল নেতা মামুন গ্রেপ্তার

কিশোরগঞ্জ কেন্দ্রীয় যুবদল নেতা মামুন গ্রেপ্তার

কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রতারণার মামলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার মো. আল আশরাফ ওরফে মামুন নামের এক কেন্দ্রীয় যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শনিবার (১০ জুন) বিকেলের দিকে উপজেলার মঠখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের শুক্রবাদ গ্রামের মৃত খন্দকার মো. শামছুল আলমের ছেলে। তিনি কেন্দ্রীয় যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মামুনের বিরুদ্ধে ঢাকা মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রাপুর-৩০ এ একটি প্রতারণা ও জালিয়াতির অভিযোগ মামলা রয়েছে। পিটিশন মামলা নম্বর-৩০/২২।

২০২২ সালের ওই মামলায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন আদালত। এ মামলায় তিনি পলাতক ছিলেন। শনিবার বিকেলে তার অবস্থান নিশ্চিত করে উপজেলার মঠখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পাকুন্দিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাকিবুল আলম ছোটন বলেন, শনিবার বিকেলে মঠখোলা বাজার এলাকায় এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

মামুনের বাড়ি এগারসিন্দুর হওয়ায় তিনি ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। আমরা এ গ্রেপ্তারের প্রতিবাদ জানাই। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, মামুন একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে গ্রেপ্তার করে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানাসহ ঢাকার কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে ১৪টি মামলা রয়েছে। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com