শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমিল্লায় পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

কুমিল্লায় পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

রোববার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজন হলেন—লালবাগ এলাকার আলী আহমেদের ছেলে মোরশেদ আলম (২৪), শাহআলমের ছেলে মো. সাকিব (১৫), মোহন মিয়ার ছেলে মো. সৈকত, ভুতা মিয়ার ছেলে মো ফয়সাল (২১)।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী প্রথম আলোকে বলেন, পিকআপ ভ্যানটি রং সাইড দিয়ে আসছিল। তখন মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে পিকআপটি শিক্ষার্থীসহ ২৫ জনকে নিয়ে সদর দক্ষিণ উপজেলা সদরে যাচ্ছিল। এ সময়ে ঢাকা থেকে চট্রগ্রামগামী একটি লরির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোরশেদ, সাকিব ও সৈকত নিহত এবং ১৩ জন আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফয়সালের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com