সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পদ্মায় ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ

পদ্মায় ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ

রাজশাহী সংবাদদাতা

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) সকাল ১১টায় রাজশাহী শ্রীরামপুর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তারা। নিখোঁজের পর তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের ৫ জন ডুবুরি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র গোলাম সারোয়ার সাইম (১৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে মেহেরচন্ডী এলাকার বাসিন্দা সাইদুর রহমানের ছেলে। অপরজন হলেন, রিফাত খন্দকার  (১৭)। তিনি নগরীর দরগা পাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিন এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শিক্ষার্থীরা পদ্মার চরে খেলাধুলা করতে এসেছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা গোসলে নামেন। গোসল করা অবস্থায় দুজন ডুবে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার অভিযান শুরু করে।

রাজপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আল মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছে। এই অভিযানের স্থানীয়দেরও যোগ দিতে বলা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com