মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দালালের খপ্পরে পরে সর্বশান্ত ঝিনাইদহের সাঈদ

দালালের খপ্পরে পরে সর্বশান্ত ঝিনাইদহের সাঈদ

ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসুন্দি ইউনিয়নের সমশপুর গ্রামের মোঃ আরব আলী বিশ্বাসের ছেলে মোঃ আবু সাঈদ বিশ্বাস দালালের খপ্পরে পরে সব হারিয়ে এখন সর্বশান্ত। দেশের শত শত বেকার যুবক ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে যায় বিদেশ।ঠিকই তেমনই আবু সাঈদ নিজের বেকার সমস্যা সমাধানের জন্য নিজের গরু,ছাগল,হেথা কাথা বিক্রি ও কিস্তির টাকা তুলে দালাল হাসান তারেক রাজিবের হাতে তুলে দেন ৩,৮৫,০০০/= (তিন লক্ষ পঁচাআশি হাজার) টাকা। দালাল রাজিব যশোর জেলার শালসা থানার বেলাপোল গ্রামের মোঃ ওসমান বিশ্বাসের ছেলে।

এই দালালের কাজ প্রতারনা করে মানুষকে ঠকানো। দালাল হাসান তারেক (রাজিব) বর্তমানে ১৪৫,এয়ারপোর্ট রোড,সুপার মার্কেট ১ম তলা রুম # ৩৪/৪১ তেজগাওন ঢাকা -১২১৫ নতুন তিনটি প্রতিষ্ঠান ১/আল ইরফান ইন্টারন্যাশনাল (বিডি) ২/প্লাটিনাল ভোকেশনাল ট্রেনিং সেন্টার লিঃ ৩/এস.এম এন্টারপ্রাইজ এসব নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দালাল রাজিব দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকাচ্ছে। আবু সাঈদ এর বিদেশে যাওয়া আর হলো না।দালাল রাজিবের খপ্পরে পরে হয়ে গেল সর্বশান্ত ভেঙ্গে গেল স্বপ্ন। আবু সাঈদ দালাল এর অপেক্ষায় থেকে থেকে বিদেশ আর যেতে পারলো না,দালাল রাজিব টাকা ফেরত দেওয়ার নাম করে গত ১ বছরে টাকাও ফেরত দেয় না।

ধৈর্য হারা হয়ে পরা আবু সাঈদ ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন, এখন আইনই আবু সাঈদের একমাত্র ভরসা। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার এসআই মোঃ কামাল হোসেন জানান এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com