সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
শাহজালালে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শাহজালালে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫৬৫ পিস ইয়াবাসহ মো. জাহিদ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার ( ২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, আজ সকালে এপিবিএনের গোয়েন্দা দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার সময় অভিযুক্তকে লক্ষ্য করে। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। তার দিকে এগিয়ে যেতেই অভিযুক্ত মো. জাহিদ হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে আটক করেন। এর পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন এবং নিজ হাতে তার পরিহিত পোশাকের পকেট থেকে ইয়াবাগুলো বের করে দেন।

মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, জাহিদ হোসেনের কাছে মোট ৩ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার পিতার নাম আব্দুল গফুর। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে। জাহিদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

তিনি আরও জানান যে, গত ২ সপ্তাহের মধ্যে এই নিয়ে ৩ জনকে ইয়াবাসহ বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বা বু ম / অভি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com