শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাভারে আওয়ামী লীগ নেতার সহযোগী ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

সাভারে আওয়ামী লীগ নেতার সহযোগী ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার :

সাভারের রেডিও কলোনিতে অভিযান চালিয়ে গাঁজাসহ সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের সহযোগী শীর্ষ মাদক কারবারি ছাত্রলীগ কর্মী মো. ইসরাফিল অপু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি নয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে অপু জানায়, তিনি ভোলা জেলার সদর থানার মাঝিরহাট এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে মাদকদ্রব্য এনে সাভারসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গতকাল সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে অভিযান চালিয়ে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি নয়াবাড়ী এলাকা থেকে ইসরাফিল অপুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে মাদকদ্রব্য এনে সাভারসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।

তিনি আরও বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com