বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমার বিশ্বজিতের ছেলে কানাডায় সড়ক দূর্ঘটনায় আইসিইউতে

কুমার বিশ্বজিতের ছেলে কানাডায় সড়ক দূর্ঘটনায় আইসিইউতে

ডেস্ক নিউজঃ

কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবির কুমার (২১)। স্থানীয় সময় সময় সোমবার (১৩ই ফেব্রুয়ারি) রাতে টরন্টোর ইটোবিককের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন নিহত হলে অপরজন নিবিড় কুমারকে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। দুর্ঘটনার খবর জানার পর শিল্পী কুমার বিশ্বজিৎ গতরাতেই ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা হয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। চারজনই টরন্টোর হাম্বার কলেজের শিক্ষার্থী। তারা বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থী। অন্টারিও’র হাইওয়ে ফোর টোয়েন্টি সেভেন থেকে সাউথবাউন্ডে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিএমডব্লিউ মডেলের গাড়ীটি দুমড়ে মুচড়ে যায়। 

ওন্টারিও  প্রাদেশিক পুলিশ জানায়, হাইওয়েতে গাড়ী চালোনার সর্বোচ্চ গতিসীমা ১০০ কিলোমিটার। তবে দুর্ঘটনাকবলিত গাড়িটির গতি ছিল আরও বেশি। গাড়িটি প্রথমে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পাশের আরেকটি দেয়ালে পড়ে উল্টে যায়। গাড়িটিতে এ সময় আগুন ধরে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে আরোহীদের উদ্ধার করে। এরমধ্যে ৩জন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থলে যারা মারা যান তারা হলেন- বাংলাদেশি শিক্ষার্থী আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও চালকের পাশে সামনের সিটে থাকা অ্যাঞ্জেলা বারৈ। 

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। 

উল্লেখ্য, ২০২২ সালে গাড়ী ও নৌপথে দুর্ঘটনায় শুধু অন্টারিওতেই মারা গেছে ৪’শ জনেরও বেশি। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর স্থানীয় গণমাধ্যম ও সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে টরোন্টোতে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে শোক নেমে আসে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com