শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজঃ

দুই দিনের সফরে বিকেলে ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ঢাকায় পৌঁছেই চীনের পরররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন ওয়াং ই। সফরের দ্বিতীয় দিন রোববার সকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। 

দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা শেষে অন্তত পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়, বাণিজ্য বৃদ্ধি, চীনা সহায়তায় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সে দিনই তিনি ঢাকা ছাড়বেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com