মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ডেস্ক নিউজঃ

চার দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। আজ শনিবার (৬ই আগস্ট) বিকেল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ ছাড়াও ভারত ও কুয়েত সফরের কথা রয়েছে তার।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফর যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনার জন্য। অগ্রাধিকারের মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা ও শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। 

সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠকে, সিসন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে মত বিনিময় করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com