শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাভারে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুই যুবকের দন্ড

সাভারে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুই যুবকের দন্ড

সাভার প্রতিনিধি

সাভারে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে সাজা দিয়েছেন ভ্রাম্যসান আদালত। এঘটনায় মুল হোতা সাহারা খাতুন পলাতক রয়েছেন।

বুধবার (১১ মে) রাত ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকার দেওয়ান মোহাম্মদ মহিউদ্দিন বিকাশের বাড়িতে এই সাজা দেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। এর আগে ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকেই আটক করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)

সাজা প্রাপ্তরা হলেন- রাজীব রায় (২৭), তিনি খুলনা জেলার, দাকোপ থানার খোটাখাল গ্রামের রমেশ রায়ের ছেলে। অপরজন হলেন-নরসিংদী জেলার মনোহরদী থানার কাচিকাটা গ্রামের আব্দুল হালিম ভূইয়ার ছেলে হাসিবুল হাসান (২০)। এছাড়া পলাতক রয়েছেন কুড়িগ্রাম জেলা সদরের কৃষ্ণপুর বাঘডোবারপাড় এলাকার আব্দুল বাতেনের মেয়ে সাহারা বেগম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, বন্যা সিকিউরিটিজ সার্ভিস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণা করে আসছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় চক্রটির দুই সদস্য আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। এঘটনায় চক্রের মুল হোতা পলাক রয়েছে। তবে তাতে আটকের চেষ্টা চলছে।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বলেন, অনলাইনের মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে ৫ থেকে ৭ হাজার টাকা করে নিতো তারা। তবে কাউকেই চাকরি দিতো না। এদেরকে এনএসআই ও ডিবি পুলিশের টিম অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজীবকে ১ মাস জেল ও ১০০ টাকা জরিমানা এবং হাসিব কে ১৫ দিন জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com