রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৪ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে আরিচার দিকে একটি সেলফি পরিবহনের বাস যাচ্ছিল। তারা ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাস ও ট্রাকের চালক গুরুতর আহত হন। অন্যদিকে বাসের কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। তবে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com