শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, লুন্ঠিত গাড়ি উদ্ধার

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, লুন্ঠিত গাড়ি উদ্ধার


সাভার প্রতিনিধি :


ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএমবিতে ৫ মাস আগে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার কে হাত পা বেধে ফেলে দিয়ে  গাড়ি নিয়ে পালিয়ে যায়। 


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানান তারা  আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার করে এবং  ডাকাতি হওয়া হায়েস গাড়িটি ঢাকার খিলগাঁও থেকে উদ্ধার করে। 


গত বছরের ১৯  নভেম্বরে ঢাকার কেরানীগঞ্জ থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য হায়েস  গাড়ি ভাড়া করে ডাকাত দলের সদস্যরা। মানিকগঞ্জ থেকে ফেরার পথে সাভারের সিএমবি এলাকায় রাতে ডাকাতরা অস্ত্রের মুখে ড্রাইভার রানা  কে জিম্মি করে হাত পা বেধে গাড়ি থেকে ফেলে  দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। 


গাড়ির মালিক ২০ নভেম্বর বোরহান উদ্দিন  সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের নির্দেশে মামলার তদন্তভার পায় ডিবি  পুলিশ। 
ডিবি পুলিশ ১৯ শে এপ্রিল দেশের বিভিন্ন  স্থান হতে ৫ ডাকাত কে গ্রেপ্তার করে।


গ্রেফতারকৃতরা ধামরাইয়ের হাতখোড়া এলাকার শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৭), মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল গণি(৬৩),নড়াইল জেলার কালিয়া থানার ফুলদাহ গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে বাবুল (২৬),রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় মৃত আমিরুল ইসলামের ছেলে এহসান (৩৮) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গর্জিনা গ্রামের মৃত ইসমাইল শেখের ভাগিনা সোহাগ (২৮)। 


ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ওসি তদন্ত কামাল হোসেন বলেন  ডাকাতরা দেশের বিভিন্ন  মহাসড়কে ডাকাতি করে আসছিলো দীর্ঘ দিন ধরে।  ২০ এপ্রিল ডাকাতদের ঢাকার আদালতে পাঠানো হলো  ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে এবং জবানবন্দি শেষে আদালত জেলহাজতে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com