বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
যশোরের চৌগাছায় দুই সহোদর খুন

যশোরের চৌগাছায় দুই সহোদর খুন

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় দুই সহোদরকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত  ১১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের সামনে  মুকুল হোসেনের চায়ের দোকানের পাশে খুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামেরআব্দুর রহমানের ছেলে আয়ুব আলী (৫২) ও ইউনুস আলী (৪৫)। এই  ঘটনায়  নিহত আইয়ুর আলীর ছেলে রনি (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

 স্থানীয়রা জানান, কাজের জন্য শ্রমিক ভাড়ার টাকা  নিয়ে  ইউনুস আলীর সাথে চা দোকানি মুকুলের তর্কবিতর্ক হয়। এরই জেরে ইউনুসকে মারধোর করে মুকুলসহ দুইজন। এই ঘটনা শুনে  ইউনুসের বড় ভাই আইয়ুব আলী ও ভাইপো রনি প্রতিবাদ করতে আসে।

এতে ক্ষুব্ধ হয়ে মুকুলের নেতৃত্বে তার ভাই বিপুল,বিল্লালসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের তিনজনকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান আইয়ুব আলী। স্থানীয়রা গুরতর আহত অবস্থায়  ইউনুস ও রনিকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন। আর রনিকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

 
জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রনির অবস্থা আশংকাজনক। সার্জারী মডেল ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। চৌগাছা থানার এ এস আই কামাল হোসেন জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নারায়নপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নুরুল কদর  জানিয়েছেন, প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আইয়ুব ও ইউনুস আলী খুনের ঘটনা শুনেছেন। তবে এখনো বিস্তারিত জানতে পারেননি। 


চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, তুচ্ছ ঘটনার জেরে দুই সহোদরকে কুপিয়ে খুন করা হয়েছে। খুনের সাথে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com