বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকা‌ঠি‌তে নিষিদ্ধ ঔষধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা, ১ বছ‌রের জেল

ঝালকা‌ঠি‌তে নিষিদ্ধ ঔষধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা, ১ বছ‌রের জেল

ঝালকা‌ঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও প্যাথেডিন ইনজেকশনসহ সাইদুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 


বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কেওড়া ইউনিয়নের দক্ষিণ পিপলিতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়।সাইদুরের কাছ থেকে ৪৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ও ৮০ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।


ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর কাদের জানান, তিনি জেলা সদরের দক্ষিণ পিপলিতা এলাকার প্রয়াত নুর মোহাম্মদের ছেলে এবং পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আতা নিম্ন মাধ্যমিক বিদ‌্যাল‌য়ের  শিক্ষক সাইদুর রহমান নিজের বাড়িতে বসেই যৌন উত্তেজক ট্যাবলেট ও নেশাজাতীয় প্যাথেডিন ইনজেকশন বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ওই বাড়িতে অভিযান চালান। এ সময় ঘরের ভেতর থেকে ৪৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ও ৮০ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com