1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যাচেষ্টা মামলার আসামি তবুও রেলের গুরুত্বপূর্ণ পদে বহাল নাজিব কায়সার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই “আই হ্যাভ আ প্ল্যান”- তারেক রহমান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির সতর্কতা জারি ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি ১৭ বছর পর স্বদেশে ফিরলেন তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান নির্বাচনি পরিবেশ পরিপূর্ণভাবে বজায় রয়েছে- সিইসি খুনি মাসুদকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা সুদানে ড্রোন হামলায় নিহত ছয় শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

কোস্ট গার্ডের অভিযানে  ৮ কেজি গাঁজাসহ আটক ৪

  • সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৯

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (২৫ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে ২০২৫ তারিখ শনিবার রাত ৮ টা হতে আজ রবিবার সকাল ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পুলিশের সমন্বয়ে বরগুনার পাথরঘাটা থানাধীন কাকচিড়ার কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা ও ২ টি ডিজিটাল ওয়েট মেশিনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিবরণঃ মোঃ কামরুজ্জামান বাবু (৩২), মোঃ রুবেল মিয়া (৩১), মোঃ শাহীন ব্যাপারী (৪১) এবং মোঃ আল-আমিন (২০) বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা।

পরবর্তীতে জব্দকৃত গাঁজাসহ সকল আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪