বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ

বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ

ডেস্ক রিপোর্ট –

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮ দশমিক ৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

কাস্টমস সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা হতে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (নম্বর QR638) ওই নারী ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে ফ্লাইট থেকে নামার পর তাকে শনাক্ত করা হয়। ওই যাত্রীর নাম কারেন পেটুলা স্টাফেল।

পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করেন। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় সেটি কোকেন বলে নিশ্চিত হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক যাত্রীর পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস নম্বর 7IBAHK। ঘটনার সময় বিমানবন্দর থানার পুলিশ ও অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় বিদেশ থেকে দেশে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ভেস্তে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com