সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সীমান্ত এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

সীমান্ত এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

যৌথ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামে এই যৌথ অভিযানে এসব হেরোইন উদ্বার করা হয়।

এসময় নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্বার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত চোরাকারবারি সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. সাখাওয়াত হোসেন (৩২)। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জেলা ডিএনসি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে সকালে সাখাওয়াত হোসেনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির মধ্যে থাকা ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকাসহ সাখাওয়াত হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাখাওয়াত হোসেন জানান, একই এলাকার আব্দুল্লাহ ওরফে আব্দুল ও জুয়েল রানার নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় হেরোইন সংগ্রহ করে সারাদেশে পাচার করতো। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বা বু ম/অয়ন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com