মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
সখীপুরে সাংবাদিকের বাসা থেকে মোটরসাইকেল চুরি

সখীপুরে সাংবাদিকের বাসা থেকে মোটরসাইকেল চুরি


বাদল হোসাইন সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-টাঙ্গাইলের সখীপুরে এক সাংবাদিকের বাসা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ড, প্রফেসর কলোনী নিজ বাসার সামনে থেকে ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো)রঙের গাড়ি চুরির ঘটনা ঘটে। ওই সাংবাদিক দৈনিক জবাবদিহি পত্রিকার সখীপুর প্রতিনিধি এবং ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক।

চুরি হওয়া মোটরসাইকেলের রেজি: নাম্বার ঢাকা মেট্রো-হ ৬৬-১৫৬৮।

 
চুরি হওয়া মোটরসাইকেলে মালিক সাংবাদিক আরিফুল ইসলাম বলেন,  বিকেল ৫:৩০ মিনিটে বাসার সামনে  রেখে লক করে  বাসায় ঢুকছি। ৬:৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে আর মোটরসাইকেল পাই নাই। পৌর শহরে ফের  চোরের সংখ্যা বাড়ছে। 


সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রেজাউল করিম বলেন,  বিষয়টি দুঃখজনক। মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি।  উদ্ধারের জন‍্য গুরুত্ব সাথে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com