সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২২ ফেব্রুয়ারি থেকে জাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু

২২ ফেব্রুয়ারি থেকে জাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু

জাবি প্রতিনিধি:

২২ ফেব্রুয়ারি ২০২২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) সশরীরে স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। এর আওতায় থাকবে উইকেন্ড প্রোগ্রাম গুলোও।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। উপচার্য ড.ফারজানা ইসলামের সভাপতিত্বে রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় অফিস কর্মসূচি পূর্বের ন্যায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২১ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি সভায় সশরীরে নিজেদের সকল ক্লাস কার্যক্রম স্থগিত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com