বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
স্ট্যামফোর্ডে স্থাপত্য প্রদর্শনী, মানবিক নকশায় টেকসই সমাজ গড়ার বার্তা

স্ট্যামফোর্ডে স্থাপত্য প্রদর্শনী, মানবিক নকশায় টেকসই সমাজ গড়ার বার্তা

ক্যাম্পাস প্রতিনিধি-

স্থাপত্য কেবল ভবন নির্মাণ নয় এটি মানুষ, সমাজ ও পরিবেশের সঙ্গে টেকসই সম্পর্ক গড়ার একটি প্রয়াস। এই ধারণা নিয়েই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ কর্তৃক আয়োজিত হল দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী।

গত সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. বি. সি. বসাক। এ আয়োজনে বিভাগটির বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাঁদের স্থাপত্য মডেল, স্টুডিও প্রজেক্ট ও নগর পরিকল্পনার নকশা প্রদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সোনিয়া আফরিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অতিথিরা বলেন, স্থাপত্যের শক্তি শুধু নান্দনিকতায় নয়; বরং এটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল স্থাপত্য ৮৩ ব্যাচের শিক্ষার্থীদের নকশায় নির্মিত তিনটি রিয়েল স্কেল সিটিং ইনস্টলেশন, যা তত্ত্বাবধান করেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম ও সহকারী অধ্যাপক মুজাইয়ানা নওমী খান।

আলোচনায় অংশ নিয়ে স্থপতি মশিউর রহমান পবিত্র বলেন, “সমাজের বাস্তব চাহিদা বুঝে কাজ করলে স্থাপত্য হতে পারে পরিবর্তনের হাতিয়ার।” তিনি মানবিক ও প্রাসঙ্গিক স্থাপত্যচর্চা বিস্তারের আহ্বান জানান।

স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সাদী মোহাম্মদ সাদ বলেন, “স্থপতিরা মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারেন; তাই নীতিনির্ধারকদের উচিত তাঁদের কাজের ক্ষেত্র আরও সম্প্রসারণ করা।”

একই দিনে বিকেলে অনুষ্ঠিত হয় “Threads of Community: Architecture, Culture, Identity” শীর্ষক সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম। ছয়জন প্রাক্তন শিক্ষার্থী তাঁদের কমিউনিটি-ভিত্তিক স্থাপত্যচর্চার অভিজ্ঞতা তুলে ধরেন, যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক নকশার ভাবনায়।

প্রতি বছর বিশ্ব স্থাপত্য দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন করে আসছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ।

আয়োজকরা জানান, এমন উদ্যোগ তরুণ স্থপতিদের সৃজনশীল চিন্তা, সামাজিক দায়িত্ববোধ ও টেকসই স্থাপত্যচর্চায় উৎসাহিত করছে নতুনভাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com