বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা মেলা- ২০২৫’ অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা মেলা- ২০২৫’ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট –

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা- ২০২৫‘। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও বটতলা এলাকায় আয়োজিত মেলা শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: ইউনুস মিয়া।

উক্ত মেলায় বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান মোট ২৮ জন শিক্ষার্থী উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেন। বিভিন্ন ধরনের হস্তশিল্প, খাদ্যপণ্য, প্রযুক্তিভিত্তিক সেবা এবং অন্যান্য সৃজনশীল উদ্যোগ নিয়ে স্টলগুলোতে সারাদিন ভিড় ছিল চোখে পড়ার মতো।

মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে শিক্ষার্থী মো. জাকিউর রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল চাকরি খোঁজা নয়, বরং চাকরি সৃষ্টি করা। তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতেই আমাদের এই আয়োজন, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা জোরদার করতে সাহায্য করবে।’

শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে আয়োজিত এই মেলা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন অংশগ্রহণকারী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, পিআরডি প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান তামান্না জেরিন, এবং বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের মধ্যে আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com