শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমিল্লায় প্রায় ২৪ হাজার পিস ইয়াবাসহ ৯ শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব

কুমিল্লায় প্রায় ২৪ হাজার পিস ইয়াবাসহ ৯ শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ

কুমিল্লায় প্রায় ২৪ হাজার পিস ইয়াবাসহ ৯ শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব- ১১, সিপিসি- ২। তারা সবাই পাকস্থলীতে ইয়াবাবহন করে টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছিলো।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলি এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে র‌্যাব। পরে তাদের দেয়া তথ্য মতে, পেটের এক্সরে করে পাকস্থলিতে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত হয় র‌্যাব।

মঙ্গলবার দুপুরে কুমিল্লায় র‌্যাব-১১ সিপিসি-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব কমান্ডার জানান, শিক্ষার্থীদের মূলত মাদকবহনের কাজে ব্যবহার করে ব্যবসায়িরা। একটি সিন্ডিকেট মাদকের লোভ দেখিয়ে শিক্ষার্থীদের নিয়ে আসে মাদক বহনের কাজে। পরে তাদের মাদক সংক্রান্ত কাজে লিপ্ত থাকার গোপনে করা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে বাধ্য করা হয় কমবয়সী এসব কলেজপড়ুয়াদের ।

কুমিল্লায় ইয়াবাসহ আটক ৯ শিক্ষার্থী ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকার। তাদের বএর ২০২১ সালে পাকস্থলী প্রথম ইয়াবাবহন করে সফল হবার পর আবার তাদের দিয়ে ইয়াবা পাচারের কাজ করায় ব্যবসায়িরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com