সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজাপুরে ইজি বাইক মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

রাজাপুরে ইজি বাইক মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১


মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সড়কে প্রান গেল মো. মোস্তফা (৪০) নামে এক মোটরসাইকেল চালকের। মোস্তফা পিরোজপুর জেলার মঠবাড়ি কচুবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে। 


সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার গাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা শংকর মিস্ত্রী (৫৩) নামে এক যাত্রী আহত হয়। শংকর মিস্ত্রী পিরোজপুর জেলার মঠবাড়িয়া চড়কগাছিয়া এলাকার স্বর্গীয় রামকৃষ্ণ মিস্ত্রীর ছেলে। 


রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, মঠবাড়ি থেকে যাত্রী নিয়ে স্বরূপকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলেন মোটর সাইকেল চালক মোস্তফা। পথিমধ্যে রাজাপুর উপজেলার গাজিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মোস্তফা ও যাত্রী শঙ্কর গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চালক মোস্তফাকে মৃত ঘোষণা করে শংকরকে ভর্তি করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক ও মোটর সাইকেলটি জব্দ করেছে। একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com