শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দুর্গাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

দুর্গাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

 
আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

 
নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াসিন আহমেদ (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু  হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয় তার। নিহত ইয়াসিন উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এর আগে বিকেলে দুর্গাপুরে পাহাড়ে ঘুরতে যাওয়ার পথে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের  জানিরগাঁও নামক এলাকায় মোটরসাইকেল এক্সিডেন্ট করে ইয়াসিন সহ আরো দুজন শিক্ষার্থী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মাদ্রাসায় না গিয়ে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন ইয়াসীন,জুবায়ের সহ তিন শিক্ষার্থী। মউ মাদ্রাসায় মিজান জামাতের (৭ম শ্রেণী) তিন শিক্ষার্থী পাহাড়ে আসার পথে জানিরগাঁও  মোড় নামক স্থানে  মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছের সাথে ধাক্কা খায়। এই সময় মোটরসাইকেলে তিন আরোহীর মাঝে ইয়াসিন ও জুবায়ের ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবং রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।


এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com