বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
মামলার শিকার পাঁচজন সাংবাদিককে বিনামূল্যে আইনি সহায়তার আশ্বাস

মামলার শিকার পাঁচজন সাংবাদিককে বিনামূল্যে আইনি সহায়তার আশ্বাস

সোহেল রানা, ঢাকা: কুমিল্লার তিতাসে পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিলের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিনামূল্যে আইনী সহায়তা দেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধায় সাংবাদিকদের সাথে কথা বলে আইনী সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। তিনি বলেন, মামলাটির আইনজীবী হিসেবে লড়বেন বাংলাদেশ মফস্বল সম্পাদক ফোরাম চট্টগ্রাম বিভাগের আইন উপদেষ্টা রোটারিয়ান এডভোকেট মনজুর আলম।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সামনে উক্ত মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপসারণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।উক্ত মানববন্ধনের সংবাদটি স্থানীয় সাংবাদিকরা তাদের কর্মরত বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করেন।

এরই প্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে পাঁচজন সাংবাদিকসহ মোট ২২ জনের বিরুদ্ধে মাদ্রাসা সুপার চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এদিকে সাংবাদিক ছাড়াও বাকি ১৭ জন স্থানীয় বাসিন্দা আইনী সহায়তা চাইলে তাদেরকেও সহায়তা দিবে সংগঠনটি।

এদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,তিতাস প্রেসক্লাবসহ সারাদেশে কর্মরত সাংবাদিকরা নিন্দা জানিয়ে হয়রানি মূলক এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com