শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

লালমনিরহাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

ফরিদুল ইসলাম রানা 
লালমনিরহাট জেলা প্রতিনিধি :

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের বাগডোরা এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করার কারণে দুই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় প্রত্যেকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে

আজ বুধবার ( ২৬ জানুয়ারী )  দুপুর ২ টায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা এই অভিযান পরিচালনা করেন। গত ১ সপ্তাহ আগেও চর গোকুন্ডায়  এরকম অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা  জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা তিস্তা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।  

পরিবেশ রক্ষায় অবৈধভাবে  বালু  উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com