বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭।

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭।


নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলায় মাধবপুর পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সুশান সিএনজি পাম্পের পাশে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী ময়মনসিংহের মো. সাগর শিকদার সূত্রে জানা যায়, টাংগাইল  থেকে ছেড়ে আসা সিলেটগামী শাহপরান পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৯৫১৭) একটি বাস রাত পৌনে ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পৌরসভার ৪নং ওয়ার্ডের সুশান সিএনজি পাম্পের কাছে রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঝিনাইদহ ট-১১-১০৮৪) পিছনে বেপরোয়া গতিতে ছুটে এসে ধাক্কা দেয়। এতে বাসটি ট্রাকের পিছনে ডুকে গিয়ে দুমড়েমুচড়ে ৭ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন,টাঙ্গাইল ঘাটাইলের মো. রাসেল (১৮), আফরোজা (১৪),মাহবুবুর রহমান (২৩), আতাউর রহমান(২৫), টাঙ্গাইল মধুপুরের এলজয়েড সোম (২১), ময়মনসিংহ হালুয়াঘাটের আরিফুল ইসলাম (৪০) এবং সিলেট সুনামগঞ্জের মো. রহিম(২৫)। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মো: মোস্তফা কামালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ অন্যান্য বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সহায়তা করেন। দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহসড়কে যানজটের সৃষ্টি হয়। মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া ও এসআই মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন ও মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়েছে। এ দিকে মাধবপুর পৌর মেয়র মো. হাবিবুর রহমান মানিক ও থানা পুলিশ অপেক্ষমাণ অন্যান্য যাত্রীদের নিজ গন্তব্যে পৌঁছাতে অন্য যাত্রীবাহী বাসে উঠিয়ে দেন। মাধবপুর থানার এসআই মো. হুমায়ুন কবির জানান, গাড়ি দুটিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে এবং আইনিভাবে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com