বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যা

গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যা

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধা সদর উপজেলার নির্বাচন পরবর্তী সহিংসতায় লক্ষিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় খুনী আরিফের বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
তবে এখনো হত্যার কারন জানা যায়নি। পুলিশ বলছে, খুনি আরিফ কে ধরতে পারলেই হত্যার কারন জানা যাবে। তাকে ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে আছে।

আরিফ মাগুরের কুটি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি খাদ্য বিভাগে পিয়ন পদে কর্মরত। আরিফ মানষিক ভারসাম্যহীন বলেও জানায় এলাকাবাসী।

উল্লেখ্য, শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাত দশটার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে ফেরার পথে বামুনির ভিটা নামক স্থানে উঁচু ব্রীজের কাছে পৌঁছিলে পিছন দিক থেকে আরিফ নামে এক যুবক নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফের মাথায় লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে।

এতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে আব্দুর রউফ । পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com