শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে ৩বন্ধুর মৃত্যু

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে ৩বন্ধুর মৃত্যু

হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রাম এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে তিন বন্ধুর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড় সংলগ্ন একটি পাকাবাড়ির ওয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের মোঃ ইলিয়াস এর ছেলে রাকিব(১৭), একই গ্রামের মৃত রশিদ এর ছেলে আসাদুল (১৮) ও গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের মোঃ বাছেদ এর ছেলে মকবুল(১৮)।

জানা যায়, ওই তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ওয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই ২জন মারা যায়। অন্য জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

স্থানীয় সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, নিহতদের মধ্যে একজন ট্রাকচালক, একজন চালকের সহকারী এবং অন্যজন শ্রমিক। তারা তিনজনে বন্ধু ছিলো।

ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব জানান,গোবিন্দাসী ইউনিয়নের গ্রামের ভিতরে রুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তার সাথে একটি বিল্ডিং এর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরবাইকে থাকা তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com