শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চন্দনাইশে ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার।

চন্দনাইশে ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি। চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে কাসেম ফকির (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ নভেম্বর) সকালে চন্দনাইশ পৌরসভার খানহাট বাজার এলাকার গফুর সওদাগরের মার্কেটের দোতালায় জরাজীর্ণ এক রুমের বাসা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। খানহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে বলেন, রবিবার সকালে উৎকট দুর্গন্ধ পেয়ে স্থানীয় একজন ব্যবসায়ী জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত কাসেম ফকির খানহাট বাজারের গফুর সওদাগরের মার্কেটের ওই রুমে দীর্ঘদিন যাবত ভাড়া থাকতেন। তিনি বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াতেন। ধারনা করা হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে রুমটিতে তিনি আত্মহত্যা করেছেন। চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) হাছান উদ্দীন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com