রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভোলার চরফ্যাসনে যাত্রীবাহী বাস খাদে, আহত ২২

ভোলার চরফ্যাসনে যাত্রীবাহী বাস খাদে, আহত ২২

গাজী তাহের লিটন, ভোলা:

ভোলার চরফ্যাসন উপজেলার পানির কল রাস্তার মাথা সংলগ্ন যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে চরফ্যাসন- দক্ষিণ আইচা সড়কের এওয়াজপুর ইউনিয়নের পানিরকল রাস্তার মাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েও নারী পুরুষ যাত্রী রয়েছেন। এর মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। জানা যায়, দুপুরে বাসটি (ভোলা ব- ০৫০০৫৪) চরফ্যাসন থেকে দক্ষিণ আইচা যাত্রী নিয়ে আসছিলেন । পানিরকল রাস্তার মাথায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেস্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com