রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ত্রিশালে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু

ত্রিশালে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে এক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফিরোজ মোর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম (২৪) সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়। সহোদর দুই ভাই জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬) পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটর সাইকেল(ঢাকা মেট্রো হ-৬৭-৫৮৫৯)আরোহী দুই ভাই নিহত হয়।
ত্রিশাল থানা সূত্রে জানা যায়,সহোদর দুই ভাই গাজীপুর নয়পুর থেকে গ্রামের বাড়ী জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিল।
ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকস এ চাকুরী করতেন ও তার ছোট ভাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় আসেন। পরে দুই ভাই বাড়ির উদ্দেশেই রওনা হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো মাইন উদ্দিন জানান,কার্ভার ভ্যান চালককে আটক করা হয়েছে।ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com