বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর বেগমগঞ্জে এক আওয়ামীলীগ নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

নিহত আবু ছায়েদ ভূঞা রিপন (৫০) উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ালীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালুয়া চাঁদপুর গ্রামের ভূঞা বাড়ির মৃত রফিক ভূঞার ছেলে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে পুলিশ নিহতের বাড়ির সংলগ্ন মিরওয়ারিশপুর ইউনিয়নের বারিয়া হাট সংলগ্ন বাদি গাছতলা নামক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। এর আগে, বুধবার দিবাগত রাত ২-৩টার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার বাড়ির ১০০গজ পূর্বে মরদেহ পেলে যায়।

তবে তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। নিহতের স্বজনদের দাবি নিহত রিপনের সাথে সকলের সুসম্পর্ক ছিল।

নিহতের ছেলে ইমরান হোসেন জানান, লাল সবুজ বাস পরিবহনের বেগমগঞ্জ চৌরাস্তা বাস কাউন্টারের ম্যানেজার ছিলেন বাবা। বুধবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে যে কোন এক সময়ে বেগমগঞ্জের চৌরাস্তার লাল সবুজ বাস কাউন্টার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে কে বা কাহারা বাবাকে প্রথমে চলন্ত মোটরসাইকেলে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। এরপর মোটরসাইকেল থেকে পড়ে গেলে হাতে,পায়ে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে বারিয়া হাট বাজার সংলগ্ন মোসলে উদ্দিন মাওলানার বাড়ির দরজায় মরদেহ রেখে চলে যায়।
ইমরান হোসেন আরো জানান, আমার অসুস্থ কাকা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লক্ষ টাকা এ সময় বাবার সাথে ছিল। ওই টাকাও সন্ত্রাসীরা লুটে নেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ওসি মীর জাহেদুল হক রনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com