রবিবার, ১৪ Jun ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাসা ভাড়া নিয়ে শিশু চুরি,সাত দিন পর উদ্ধার, গ্রেফতার-১

বাসা ভাড়া নিয়ে শিশু চুরি,সাত দিন পর উদ্ধার, গ্রেফতার-১

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর চাটখিলে ভাড়াটিয়া সেজে বাসা ভাড়া নিয়ে চুরি হওয়া সেই শিশু মরিয়মকে (২) সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ।

একই সঙ্গে অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা মুসফিকের মেয়ে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা থেকে
চুরি হওয়া শিশুকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভার একটি ভাড় বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে। গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার পূর্বে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায়। কিন্তু দুপুরের দিকে কাজ শেষে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়। এ সুযোগে মুন্নি আক্তার তার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধার করে এবং অভিুযুক্ত নারীকে গ্রেফতার করে।
চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান,গ্রেফতারকৃত নারীকে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com