সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বকশীগঞ্জে সুদের টাকা নিয়ে উলঙ্গ।। বাংলাদেশ বুলেটিন২৪ এ সংবাদ প্রকাশ।। গ্রেফতার – ২

বকশীগঞ্জে সুদের টাকা নিয়ে উলঙ্গ।। বাংলাদেশ বুলেটিন২৪ এ সংবাদ প্রকাশ।। গ্রেফতার – ২

এম.শাহীন আল আমীন,জামালপুর ॥

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে সুদের টাকা নিয়ে জনসন্মুখে নান্ডা মিয়া(৫৫) নামে এক দিনমজুরকে উলঙ্গ করার সংবাদ বাংলাদেশ বুলেটিনে প্রকাশের পর ২জনকে আটক করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে পুলিশ তাদের আটক করে। তবে ঘটনার মূল নায়ক শফিকুল ইসলাম পলাতক রয়েছে।

জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জের নতুন টুপকারচর গ্রামের সাধু শেখের ছেলে দাদন ব্যবসায়ী সফিকুল ইসলামের কাছ থেকে প্রতি হাজারে মাসিক ১০০ টাকা সুদে ১০ হাজার টাকা ধার নেন একই গ্রামের বাচ্চু শেখের ছেলে নান্ডা শেখ (৫৫)। চার বছরে আসল ৫ হাজার টাকাসহ ৪০ হাজার টাকা সুদ দেন দিনমজুর নান্ডা মিয়া। অবশিষ্ট ৫ হাজার টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে দাদন ব্যবসায়ী শফিকুল ইসলাম। টাকা যোগাড় করতে না পারায় সুদের টাকা পরিশোধ করতে পারেননি নান্ডা মিয়া। কিন্তু নাছুর বান্দা দাদন ব্যবসায়ী শফিকুল ইসলাম লোকজনসহ নান্ডা মিয়ার বাড়িতে গিয়ে টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। সময়ের আবেদন করেন নান্ডা মিয়া। কিন্তু সময় না দিয়ে দাদন ব্যবসায়ী শর্তদেন উপস্থিত লোকজনের সামনে প্রকাশ্যে উলঙ্গ হলে টাকা মাফ করে দেওয়া হবে। এক পর্যায়ে দাদন ব্যবসায়ী শফিকুল ইসলাম উপস্থিত লোকজনের সামনে নান্ডা মিয়াকে উলঙ্গ করে টাকা মাফের ঘোষনা দেন। ঘটনার কিছু দিন পর আবারও টাকার জন্য চাপ দেন দাদন ব্যবসায়ী শফিকুল ইসলাম। দিনমজুর নান্ডা মিয়া টাকা দিতে না পারায় বাড়ি থেকে তুলে নিয়ে ব্যাদম মারপিট ও লাঞ্চিত করেন দাদন ব্যবসায়ী শফিকুল ইসলাম।
বিষয়টি ২৪ অক্টোবর বাংলাদেশ বুলেটিনে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমদের দৃষ্টিগোচর হয়। রোববার দিবাগত মধ্যরাতে পুলিশ নতুন টুপকারচর গ্রামে হানা দিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করে। যাদের আটক করা হয়েছে তারা হলেন-নতুন টুপকার চর গ্রামের আজগর আলী(৪০) ও উবাইদুল হক বলাই(৪২) । তবে মূল হোতা দাদন ব্যবসায়ী শফিকুল ইসলাম পলাতক রয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট জানান, ঘটনার সাথে জড়িত থাকায় ২জনকে আটক করা হয়েছে। নির্যাতিত ও হয়রানির শিকার নান্ডা মিয়ার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com