রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় খাগড়াছড়ির যুবক নিহত

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় খাগড়াছড়ির যুবক নিহত

সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধিঃ


চট্রগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন ফয়সাল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ২ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট-মিলস বিএম কন্টেইনার ডিপোর সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত যুবকের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় বাজার এলাকার আবদুল মান্নান হোসেন চৌধুরীর ছেলে।

এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, নিহত যুবক মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে যাচ্ছিলেন । এসময় সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপো এলাকায় একটি (অজ্ঞাত) গাড়ি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে কোন গাড়ি চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com