শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাতক্ষীরায় চলন্ত বাসের চাকা বিস্ফোরণ, প্রাণ হারাল হেলপার

সাতক্ষীরায় চলন্ত বাসের চাকা বিস্ফোরণ, প্রাণ হারাল হেলপার

মো.হোসেন আলী,জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় যাত্রীবাহী বাসের চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

নিহত রানা (২৫) সাতক্ষীরা শহরের আব্দুস সালামের ছেলে। তিনি দূর্ঘটনা কবলিত বাসের হেলপার।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ৩৫-৪০ জন যাত্রী নিয়ে একটি বাস খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে শাহদাহ ব্রিজের সন্নিকটে বাসের সামনের চাকা বাস্ট হয়ে খুলে পড়ে। মুহূর্তেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদের মধ্যে পানিতে চাপা পড়ে হেলপার নিহত হয়েছে।

বাসযাত্রী ইকবাল হোসেন জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। দূর্বল বাসের চাকা বিস্ফোরণের শব্দ ছিল এটি। বাসটি রাস্তার পাশে খাদের মধ্যে পানিতে পড়ে যায়। একজন বাসের নিচে চাপা পড়ে পানিতে ডুবে মারা গেছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, যাত্রীবোঝাই বাসের সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে হেলপার রানা ঘটনাস্থলে নিহত হয়েছে। তাছাড়া আহত হয়েছে ১০-১২ জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com