বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ধর্মপাশায় জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ধর্মপাশায় জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা প্রতিনিধিঃ


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ময়মনসিংহ মেডিজেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বাদেহরিপুর গ্রামের আয়নাল হকের ছেলে কাওসার মিয়া ও মৃত গিয়াস উদ্দিনের ছেলে কামাল হোসেনের মধ্যে দীর্ঘ ধরে পারিবারিক এবং জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কিছুদিন আগে কাওসার ধর্মপাশা থানায় অভিযোগ করেন। এ অভিযোগকে কেন্দ্র করে রোববার দুপুরে কামাল হোসেনের লোকজন কাওসারের বাড়িতে হামলা করে বলে দাবি কাওসারের। কিন্তু কাওসারের সে দাবি নাকচ করে কামাল হোসেন জানিয়েছেন, প্রথমে কাওসারের লোকজন তাদের ওপর হামলা করে। ফলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হলে কাওসার, আয়নাল হক, আজিজুল হক, রোকসানা, প্রীতি, ওয়াসিম, রুবা আক্তার, তারা মিয়া, কামাল হোসেন, তামজিদ, এরশাদ, জিহাদসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে দুপুর দুইটার দিকে আহত ১২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আজিজুল হক, আয়নাল হক, রোকসানা, প্রীতি, রুবা আক্তার ও তারা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com