বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

গ্রেফতারকৃত লোকমান হোসেন (৫৩) উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চৌপল্লী গ্রামের তলব সেন বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের তলব সেন বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

সিপিসি র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় মাদক কারবারি লোকমানকে তার বসত বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১হাজার ৫০ পিস ইয়াবা ও নগদ পাঁচ হাজার নয়শত টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘ দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেগমগঞ্জ ও চন্দ্রগঞ্জ সীমান্ত এলাকায় যুব সমাজের মধ্যে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। এ ছাড়াও সে মারামারিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সে এলাকার ত্রাস ও মূর্তিমান আতঙ্ক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮-১০টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com