বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
পটুয়াখালী প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

পটুয়াখালী প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নেছার উদ্দিন শাওন (২২) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ অক্টোবর শুক্রবার বেলা এগারোটায় উপজেলার লালুয়া ইউনিয়নের পায়রা বন্দরের নির্মানাধীন আবাসন কেন্দ্রের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত শাওন ভোলার চরফ্যাশন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সে নির্মানাধীন আবাসনের ঠিকাদারী প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশলি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে শাওনের কক্ষ বন্ধ দেখে তার সহকর্মীরা অনেক ডাকাডাকি করেন। কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে কক্ষের আড়ার সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘরের দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com