বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা।

কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা।

উপজেলা প্রতিনিধি কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে দুর্বৃত্তের দায়ের কূপে ১১ অক্টোবর সোমবার রাতে তুহিন আহমদ (১৫) এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় বাবনিয়া হাসিমপুর দাখিল মাদারাসার ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাতে তুহিন স্থানীয় রাঙিছড়া বাজার থেকে চাল ডাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে রাঙিছড়া বাগানের পাশে তাদের পানজুমের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেই পানজুমে ছিলেন তার বাবা সাজ্জাদ মিয়া। তিনি সেখানে কাজ করে অসুস্থ হয়ে পড়েন। সেখানে বাবাকে রান্না করে খাওয়ানোর জন্য চাল ডাল কিনে পানজুমের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল পর্যন্ত পানজুমে না যাওয়ায় এবং বাড়িতে ফিরে না আসায় তল্লাশি শুরু হয়। সকালে তার লাশ রাঙিছড়া চা বাগানের এক নম্বর সেকশনে পড়ে থাকতে দেখে জানানো হয় কুলাউড়া থানা পুলিশকে।

খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ঘাড়ে ধারালো দায়ের কূপ ছিলো। ধারণা করা হচ্ছে পেছন থেকে হয়তো কোন দুর্বৃত্ত তাকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কূপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এঘটনায় হত্যা মামলা হবে। তবে পরিবার সন্দেহজনক কারো নাম বলতে পারছে না বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com