সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাদল হোসাইন সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ


টাঙ্গাইলের সখীপুরে মুরগীর খাদ্য ভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খন্দকার ফাহাদ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে(৮ অক্টোবর) উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকার একটি ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি আটক করেছে স্থানীয় জনতা। নিহত ফাহাদ খন্দকার গাজীপুরের শ্রীপুর উপজেলার খন্দকার নজরুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল থেকে মুরগীর খাদ্য ভর্তি একটি ট্রাক কলাবাগানের ব্রীজের কাছে পৌঁছালে নলুয়া থেকে আসা এক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে মোটরসাইল চালকের মৃত্যু হয়। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সখীপুর থানার এসআই মো. ওসমান গনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
মোটরসাইকেল ও আটককৃত ট্রাক আমাদের জিম্মায় রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com