বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
৭ দিনেও সন্ধ্যান মিলেনি পীরগঞ্জের ব্যবসায়ী বিপুলের

৭ দিনেও সন্ধ্যান মিলেনি পীরগঞ্জের ব্যবসায়ী বিপুলের

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ব্যবসায়ী শরিফুল ইসলাম বিপুল ঢাকার সাভার থেকে নিখোঁজের ৭ দিনেও সন্ধ্যান মিলেনি। পুলিশ বলছে, ব্যবসায়ী বিপুলকে উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। বিপুলের পরিবার জানায়, গত ৩০ সেপ্টেম্বর বিপুল চিকিৎসার জন্য ঢাকায় যান।
এরপর ১ অক্টোবর শুক্রবার সাভারে তাঁর চাচাতো ভাই সোহাগের বাসা থেকে বিকালে বের হন। ওই দিন সন্ধ্যার পর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ আছে। বিপুলের বড় ভাই শাহিনুর রহমান বলেন, ‘১ অক্টোবর সর্বশেষ আমার বাবা, তাঁর স্ত্রী এবং কাজের ছেলে তৈমুরের সাথে মুঠোফোনে কথা হয় বিপুলের। ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি।’

বিপুলের স্ত্রী ফেরদৌসি বলেন, ‘শুক্রবার(১ অক্টোবর) রাত ৮টার পরে বিপুল ফোনে আমাকে জানান,‘আমি এখন ফোন বন্ধ করে রাখব। সবাই ফোন দিচ্ছে, আমার বিরক্ত লাগছে। ফোন বন্ধ করে ঘুমাবো।’ তাঁর স্ত্রী আরও জানান. শনিবার(২ অক্টোবর) রাজধানীর শ্যামলী কিডনী হাসপাতালে কিডনির অপারেশনের কথা ছিল ব্যবসায়ী বিপুলের। ব্যবসায়ী বিপুল নিখোঁজের ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন তাঁর মেঝো ভাই সাইদুর রহমান।

বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের ধানমন্ডি শাখার ইন্সপেক্টর ক্ষিতিশ চন্দ্র রায় বলেন, ‘বিপুলকে উদ্ধারে অনুসন্ধান চলছে। পুলিশের সব শাখা বিষয়টি নিয়ে কাজ করছেন।’ সাভারের ট্রাফিক থানার ইন্সপেক্টর ইকরামুল হক চৌধুরী জানান, পীরগঞ্জে সন্তান বিপুলকে খুঁজে পেতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com