বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সরিষাবাড়ীতে স্বামীর গরম তেলে দগ্ধ স্ত্রীর মৃত্যু

সরিষাবাড়ীতে স্বামীর গরম তেলে দগ্ধ স্ত্রীর মৃত্যু

এম শাহীন আল আমীন,জামালপুর।।

স্বামীর গরম তেলে দগ্ধ গৃহবধূ স্বর্ণা বেগম (৩৫) অবশেষে মারা গেছেন। ঢাকাস্থ শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিন পর বুধবার ভেরে তিনি মারা যান।

নিহত গৃহবধূ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা এলাকার সেজনু মিয়ার (৪০) স্ত্রী।

নিহত স্বর্ণা বেগমের মা শিরিনা বেগম অভিযাগ করেন, বিয়ের পর থেকেই তাঁর জামাই মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। স্বর্ণা বেগম বাধ্য হয়ে সাভারের জিরানী এলাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেয়। ঠিকানা সংগ্রহ করে গত ২৪ সেপ্টেম্বর সেজনু সেখানেও যায়। রাতে ঘুমন্ত অবস্থায় সে স্ত্রীর শরীরে গরম তেল ঢেলে দেয়। রাতেই তাঁকে বাড়িতে এনে পরদিন সকালে তাঁকে সরিষাবাড়ী হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে শেখ হাসিনা বার্ণ সার্জারী ইন্সটিটিউটে স্থানান্তর করা হলে সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তিনি মারা যান।
তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, ঘাতক স্বামীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com