মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

এম শাহীন আল আমীন, জামালপুর।।

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাহিমুল ইসলাম জয় (১৪) নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাইঞ্চারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী সাতপোয়া গ্রামের রফিকুল ইসলাম দুলালের ছেলে। তিনি সরিষাবাড়ী প্রিপারেটরি স্কুলে পড়তেন।
স্থানীয় সূত্র জানায়, রাহিমুল ইসলাম জয় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-ডোয়াইল-ধনবাড়ি সড়কের সাইঞ্চারপাড় এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফাহমিদা জামান তিথী জানান, বিকেল ৪.৩০টার দিকে জয়কে হাসপাতালে আনা হয়। কিন্তু তাঁর আগেই সে মৃত্যুবরণ করে। পরে নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com