বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
জর্ডানে সড়ক দুর্ঘটনায় নিহত ঝিনাইদহের নাজেরা

জর্ডানে সড়ক দুর্ঘটনায় নিহত ঝিনাইদহের নাজেরা

মোঃ ইনছান আলী,
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
(নিউজ ডেক্স)
৩০-০৯-২১ইং

জর্ডানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ঝিনাইদহের কান্তি আক্তার নাজেরা (৩৮) নামে এক রেমিটেন্স যোদ্ধা। গতকাল বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়িতে পৌছালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তৈরী হয় এক বেদনা বিধুর পরিবেশের। কান্তি আক্তার নাজেরা সদর উপজেলার রাধানগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে। পিতার মৃত্যুর পর মা হারিছন নেছার সাথে থাকতেন চাঁদপুর গ্রামে নানা বাড়িতে। দুইবার বিয়ে হলেও যৌতুক দিতে না পারায় স্বামীর সংসারে টিকতে পারেনি নাজেরা। দুই সংসারের দুই কন্যা সন্তান হিরা ও মিলিকে নিয়ে অথৈ পানিতে পড়েন তিনি। জীবন যুদ্ধে পরের বাড়িতে কাজ করে ও অন্যের ক্ষেতে কৃষি কাজ করে সংসার চালাতে থাকেন তিনি। দুই সংসারের দুটি মেয়ে এবং মাকে নিয়ে কোন রকম চলছিল নাজেরার সংসার। টাকা জোগাড় করে ২০১৩ সালে নাজেরা পাড়ি জমায় সুদূর জর্ডানে। প্রথম দিকে অসুবিধা হলেও পরে ভাল একটি কোম্পানিতে কাজ জুটে যায় নাজেরার। মায়ের কাছে নিয়মিত টাকা পাঠিয়ে দুই বিঘা জমি কেনেন। বড় মেয়ে হিরাকে লেখা পড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন। ছোট মেয়েমিলি নবম শ্রেণির ছাত্রী। কিন্তু সুখ যেন অধরাই থেকে গেল নাজেরার কপালে। গত ২০ সেপ্টেম্বর জর্ডানের এক ব্যবস্ততম এলাকায় সড়ক দুর্ঘনায় পড়ে নিহত হন ঝিনাইদহের নাজেরা। বৃহস্পতিবার সকালে তার লাশ ঝিনাইদহ সদর উপজেলার মামা বাড়ি চাঁদপুর গ্রামে পৌছালে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। এতিম দুই মেয়ে হিরা ও মিলি কান্নায় ভেঙ্গে পড়ে। বৃহস্পতিবার দুপুরে নাজেরাকে নানা বাড়ির পারিবারিক গোরস্থানে এক শোক বিধুর পরিবেশে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com